দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সহসম্পাদক মোতাহার হোসেন খান সুফলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের ছোট ভাই।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর শেরে বাংলা নগর এলাকা থেকে মিরপুর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
রাতেই ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গনি ঢাকা টাইমসকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন রাতে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমানের নেতৃত্বে শেরে বাংলা নগর একটি অভিযান চালানো হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের ছোট ভাই ও যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সম্পাদক মোতাহার হোসেন সুফলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুফল বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়েরকৃত ২০টিরও বেশি মামলায় আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেএম